বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

জিয়া মঞ্চ রাজশাহী মহানগর শাখার আহবায়ক কমিটি অনুমোদন


বাঘা (রাজশাহী) প্রতিনিধি published:  ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:১৯ পিএম

জিয়া মঞ্চ রাজশাহী মহানগর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

মোহাম্মদ কামাল উদ্দিন সরকারকে আহবায়ক ও মোহাম্মদ সুজন আলীকে সদস্য সচিব করে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর শাখার (আংশিক) ২৩ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  ফয়েজ উল্যাহ ইকবাল  এ কমিটি অনুমোদন দিয়েছেন।  একই সাথে ৪৫ দিনের মধ্যে থানা ও ওয়ার্ড কমিটি প্রদানের জন বিভাগীয় সাংগঠকি টিম প্রধানের মতামত নিয়ে আহ্বায়ক ও সদস্য সচিবকে সকল কমিটি অনুমোদনের জন্য নির্দেশ দিয়েছেন। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক (চলতি দায়িত্ব,দপ্তর)ইঞ্জিঃ জামাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।