বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
logo

মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


নওগাঁ প্রতিনিধি published:  ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:৫১ পিএম

মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫” পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই উপলক্ষে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মান্দা।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল ও মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার শফিউর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা, প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা একটি মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে দুর্যোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দেয়।

দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।