বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

আজ থেকে খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা প্রত্যাহার


NewsPaper   published:  ০৫ অক্টোবর, ২০২৫, ০৭:১৭ এএম

আজ থেকে খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা প্রত্যাহার

আজ রবিবার ভোর ৬টা থেকে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা এবং জেলার গুইমারা উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। একটি ধর্ষণ ঘটনা ও সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে গত ২৭ সেপ্টেম্বর দুপুর ২টায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। 

পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চাহিদার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাত পৌনে ৯টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আকতার প্রত্যাহারের আদেশ দিয়েছেন। 

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে জেলা সদরের সিঙ্গিনালায় এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অবরোধ চলাকালে খাগড়াছড়ি সদরে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরদিন ২৮ সেপ্টেম্বর গুইমারায় সহিংসতায় তিনজন নিহত এবং অনেকে আহত হয়। অগ্নিসংযোগ করা হয় রামসু বাজারসহ শতাধিক দোকানপাট ও বসতবাড়িতে।