রওশন আলম, নওগাঁ published: ০২ অক্টোবর, ২০২৫, ০৮:৩৭ পিএম

নওগাঁর মান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হলো হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোট ১১৩ টি মন্দিরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
উপজেলার প্রসাদপুর কেন্দ্রীয় দুর্গা মন্দির সংলগ্ন আত্রাই নদীর পাড়ে বসে বিসর্জন পভোগ করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম , সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দিন, মান্দা ফায়ার স্টেশন ইনচার্জ শফিউর রহমান, মান্দা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আল ইমরান প্রমূখ।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মালম্বীদের ভক্তবৃন্দ আনন্দ -বেদনার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান।
উল্লেখ্য এ বছর উপজেলায় ১১৩ টি মন্ডপে দূর্গা পূজা উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ।