বাঘা (রাজশাহী) প্রতিনিধি published: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৪ পিএম

আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীর বাঘায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এর আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)।
সকাল ১১ টায় বাঘা পৌরসভার সামনে মানববন্ধন শেষে বাঘা পৌর সভার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- অ্যাম্বাসেডর সুরুজ্জামান সুরুজ।
দি হাঙ্গার প্রজেক্টের বাঘা উপজেলা সমন্বয়কারী উত্তম কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী ও নওগা আঞ্চলিক সমন্বয়কারী (ফিল্ড কোঅর্ডিনেটর) রোকনুজ্জামান আহম্মেদ, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ, বাঘা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাব আহবায়ক আব্দুল লতিফ মিঞা, এনজিও প্রতিনিধি আবু বাক্কার, বিএনপির নেতা বাবুল ইসলাম, আমিরুল ইসলাম,মাসুদ করিম, জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী জেলা শাখার যুগ্ন আহ্বায়ক মাওলানা মুহাম্মদ সাজেদুর রহমান,ফারহানা দিল আফরোজ রুমি, সেলিনা আক্তার শাপলা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর শাখার সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, শরিফা বেগম, জাতীয় পার্টির বাঘা পৌর শাখার সাধারণ সম্পাদক সুলতান আলী, মহাসিন আলী, ইমাম সাখাওয়াত হোসেন পলাশ।
বক্তারা বলেন, শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়; এটি প্রতিষ্ঠিত হয় ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে। তরুণ প্রজন্মই সমাজে শান্তির সংস্কৃতি গড়ে তুলতে পারে। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সংঘাতের পরিবর্তে সংলাপ ও সহযোগিতার পথে এগিয়ে আসতে হবে। উপস্থিত ছিলেন-চারঘাট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাবুল আক্তারসহ সংশ্লিষ্ট সদস্যগন। পরে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।