বিনোদন ডেস্ক published: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২২ পিএম

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
এ সময় মঞ্চে মিথিলার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।
এর আগে ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশ নিয়ে খেতাব জিতেছিলেন মিথিলা।
তবে করোনা পরিস্থিতির কারণে সে বছর আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি তিনি। তবে এবার তিনি প্রতিনিধিত্ব করবেন৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, যা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে।