বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

খাগড়াছড়িতে বিএনপি নেত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর জখম


নিজস্ব প্রতিবেদন published:  ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৯ এএম

খাগড়াছড়িতে বিএনপি নেত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর জখম

খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য ও মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সোনিয়া শান্তার ভাইকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় জামায়াতের নেতাকর্মীরা তাকে নানা হুমকি দিয়ে আসছিলেন। ডাকসু নির্বাচনে তাদের প্রার্থীরা বিজয়ী হওয়ার পর গতকাল এ হামলার ঘটনা ঘটে।

ঘাস কাটতে গিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মুখমণ্ডলে গুরুতর জখম হয়। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, ভুক্তভোগীর পরিবার ভয় ও চাপে পড়ে আইনি ব্যবস্থা নিতে পারছেন না। তবে এলাকাজুড়ে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।