বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

মান্দায় পরানপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ-অগ্নিসংযোগ


নওগাঁ প্রতিনিধি published:  ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৬ পিএম

মান্দায় পরানপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ-অগ্নিসংযোগ

দুর্নীতির অভিযোগে নঁওগার পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও গাড়িতে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে জানালার গ্লাস ভাংচুর ও প্রধান শিক্ষকের গাড়িতে অগ্নি সংযোগ করেন তারা।

সারাদিন তীব্র আন্দোলনের মুখে অবশেষে বেলা ৩টায় প্রধান শিক্ষক পদত্যাগ করেন। পদত্যাগ পত্রটি সহকারী প্রধান শিক্ষক কে হস্তান্তর করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী, ভারপ্রাপ্ত ৩ নং পরানপুর ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান, বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মকলেসুর রহমান মকে, জামায়াতের ইউনিয়ন আমির মাছির উদ্দিন, ইউনিয়ন বিএনপি সভাপতি রবিউল ইসলাম রবি ও হিল্লোল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক সহ অনেকে। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সকলে অবরুদ্ধ অবস্থায় ছিল, আমি শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি প্রধান শিক্ষক সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন, সভাপতি মিটিং করে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিবেন, সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।