বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় মিছিল


স্বদেশ বানী ডেস্ক published:  ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০২ পিএম

রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় মিছিল

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে একটি জশনে জুলুশ বা ধর্মীয় মিছিল বের করে রাজশাহী মহানগর গাউছিয়া কমিটি। নগরের শিরোইল থেকে বের করা এই মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় রাজপথে চলতে থাকে নানা ধর্মীয় স্লোগান, হামদ ও নাত। এ দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনার নিন্দা জানান আয়োজকেরা। এসব ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ জীবনে ধারণ করার আহ্বান জানান। 

পরে দেশ-জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে রাজশাহী কারাগার, এতিম খানা ও হাসপাতালগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।