বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত


মোঃ রওশন আলম, মান্দা নওগাঁ published:  ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৯ পিএম

মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। 

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা পাল, উপজেলা‌ সাব রেজিস্ট্রার ধীরাজ সাহা।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন, উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, প্রতিটা ইউনিয়নের বিবাহ তালাক রেজিস্টার্ড কাজী, সমাজকর্মী ও স্টুডেন্ট স্কাউট লিডার। 

প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।