বাংলাদেশ, বুধবার, এপ্রিল ২২, ২০২৬
logo

ম্যাকরনের ফিলিস্তিন স্বীকৃতি 'গুরুত্বহীন': ট্রাম্পের বিদ্রুপাত্মক মন্তব্য


অনলাইন সংস্করণ published:  ২৬ জুলাই, ২০২৫, ১১:৪৭ পিএম

ম্যাকরনের ফিলিস্তিন স্বীকৃতি 'গুরুত্বহীন': ট্রাম্পের বিদ্রুপাত্মক মন্তব্য

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তকে ‘গুরুত্বহীন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "ম্যাকরন একজন ভিন্নধরনের মানুষ। তবে সে যা বলুক, তার কোনও গুরুত্ব নেই। তার সিদ্ধান্তে কিছুই বদলাবে না।"


ট্রাম্প আরও বলেন, "সে (ম্যাকরন) ভালো মানুষ, আমি তাকে পছন্দ করি। কিন্তু তার কোনো বক্তব্য বা পদক্ষেপ গুরুত্বপূর্ণ নয়। আমি ফ্রান্সের সঙ্গে নই, আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে আছি।"


হামাস নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, "হামাসের সঙ্গে যা ঘটেছে, তা ভয়াবহ। তারা সবার সঙ্গে সহযোগিতা করেছে। দেখা যাক, ভবিষ্যতে কী হয়।"


এর আগে বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তের কথা জানান। এরই প্রেক্ষিতে ব্রিটেনের প্রায় ২২০ জন সংসদ সদস্য লেবার নেতা ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি লিখে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারী এমপিদের মধ্যে অর্ধেকের বেশি লেবার পার্টির। এতে বলা হয়, "এই স্বীকৃতি এখন সময়ের দাবি এবং তা বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলবে।