বাংলাদেশ, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
logo

অল স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ মেসি ও আলবা


অনলাইন সংস্করণ published:  ২৬ জুলাই, ২০২৫, ১০:১৭ পিএম

অল স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ মেসি ও আলবা

এমএলএস অল স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও তার সতীর্থ জর্ডি আলবা।


ফলে রোববার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে অনুষ্ঠিতব্য এমএলএস ম্যাচে এই দুই অভিজ্ঞ খেলোয়াড় মাঠে থাকবেন না।


মূলত মেসি ও আলবা ছিলেন লিগা এমএক্স একাদশের বিপক্ষে অল স্টার ম্যাচের দলে, কিন্তু তারা ইনজুরি ছাড়া ম্যাচে অংশ নেননি। এমএলএসের নিয়ম অনুযায়ী, এমন ক্ষেত্রে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।


এই মৌসুমে ১৭ ম্যাচে ১৮ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা মেসি। তাছাড়া ১০টি অ্যাসিস্টও করেছেন তিনি।