রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল মাদক কারবারিদের আস্থানায় পরিনত হয়েছে। চলছে রমরমা মাদকের ব্যবসা। হাত বাড়ালেই মিলছে মাদক।
খোঁজ নিয়ে যানা গেছে বোমা মিলনের নেতৃত্বে চলছে এসব মাদকের রমরমা ব্যবসা। তার লোকজন বাস টার্মিনাল এলাকায় প্রতিনিয়ত প্রকাশ্যে এসব কারবারের সাথে জড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
টার্মিনালের মতো এমন গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে মাদকের কারবারিদের কারনে টার্মিনালের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক বাসচালক ও পরিবহন শ্রমিকরা। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। তারা বলেন এমনভাবে প্রকাশ্যে মাদকের ব্যবসা চলতে থাকার কারনে অনের পরিবহন শ্রমিক ও সাধারণ লোকজন মাদক সেবনের দিকে ধাবিত হচ্ছে।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।