রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকা থেকে র্যাব-৫ ও সিপিএসসি এক অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ১টি বিদেশি রিভলবার এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। অভিযানটি রোবার দিবাগত রাতে শাহমখদুম থানার দক্ষিন নওদাপাড়া এলাকায় পরিচালিত হয়।
র্যাবের বরাত দিয়ে বলা হয়েছে, প্রতিষ্ঠার সময় থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে র্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
অভিযানকালে উদ্ধারকৃত রিভলবার ও গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তা বিধি মোতাবেক জব্দ করা হয়। এ ঘটনায় কোন আসামি গ্রেফতার করা হয়নি। তবে র্যাব-৫, সিপিএসসি ও রাজশাহীর সংশ্লিষ্ট দল আসামি গ্রেফতারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত আলামতসমূহ শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে, যাতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।